খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

আজ (১৫ জুলাই) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চারটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।

মৃত ১৯ জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২ জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এক রোগী মারা গেছেন।

করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মিলে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকালপারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৪ রোগী মারা গেছেন।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়েছে।

এমবি