টাঙ্গাইলে শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিতে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতের কোনো এক সময় সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিইন্ন্যাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, শহিদুল ইসলাম স্থানীয় একটি বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। গতরাতে তিনি কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন।

রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে সকালে এলাকাবাসী তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

তবে স্থানীয়রা জানায়, শহিদুল ইসলাম এক আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

জেএ