গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর থেকে ভারতে পাচারকালে দুই পাচারকারীসহ ১৫ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে র‌্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকদের মধ্যে দুজন পাচারকারী, তিনজন অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক ও পাচার হতে যাওয়া ১০ জন রয়েছেন।

র‌্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, উদ্ধারদের ভারতে পাচার করা হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালান ও তাদের আটক করেন। এ সময় ২৫০০ ভারতীয় রুপি ও ৩০ হাজার ৫০০ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। আটকদের গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা, ম১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ