লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ মাহবুবুর রহমান ওমর (১৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার (১৫ জুন) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আটক মাহবুবুর রহমান ওমর সদর উপজেলার আলাদাতপুর গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র (এএসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা হয়েছে।
এমই





