খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর উদ্যেগে খেলার সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ৫ ডিসেম্বর বুধবার বিকেলে বাটনাতলী উচ্চ বিদ্যালয় ও ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ে শীতকালে খেলা-ধুলার জন্য ব্যাডমিন্টন নেট, ব্যাট ও প্রয়োজনীয় সামগ্রী এবং পরে বয়স্ক গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম এএফডব্লিউসি, পিএসসি,জি।
এ সময় বিভিন্ন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বকর/জেড





