নওগাঁর রানীনগরে ট্রেনের ধাক্কায় আখের আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখের আলী বগুড়ার আদমদিঘী উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

এ বিষয়ে শান্তাহার জিআরপির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ ইকবাল জানান, ভোর সাড়ে ৫টার দিকে রানীনগর রেল-স্টেশনের উত্তর দিকে রেল লাইন পার হওয়ার সময় লালমনি এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ