রাজধানীর যাত্রাবাড়ী সংলগ্ন কুতুবখালীতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হরতাল সমর্থকরা।
জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল সমর্থনে বৃহস্পতিবার সকাল ৮টায় কদমতলী অঞ্চলের ছাত্রশিবির নেতাকর্মীরা এ মিছিল করে।
প্রত্যাক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে কুতুবখালী থেকে একটি মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
মিছিল শেষে রাস্তায় আগুন জ্বালিয়ে ও গাড়ি ভাঙচুর করে ঢাকা- চট্টগ্রাম সড়ক অবরোধের চেষ্টা করে তারা।
এ সময় যাত্রাবাড়ী থানার পুলিশ বাধা দিলে পিকেটারদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেখান থেকে পুলিশ ৩ জনকে আটক করেছে।
এআর





