দিনাজপুরের চিরিরবন্দরে একটি ট্রাক ও একটি ট্রাক্টরে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়েছেন।
দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ভূষিরবন্দর বড় ব্রিজ নামকস্থানে শুক্রবার রাত দেড়টার দিকে ট্রাক ও শুক্রবার রাত ৯টায় রাণীরবন্দর-চিরিরবন্দর সড়কের ঠাকুরের বাড়ীর মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান জানান, ট্রাকটি রংপুর থেকে দিনাজপুর যাওয়ার পথে ও ট্রাক্টরটি নিজবাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা পেট্রল বোমা ছুঁড়ে। এ সময় ট্রাকে ও ট্রাক্টরে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চিরিরবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রওশন মোস্তফা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে।
কেএইচ





