ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরবাড়িতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ শনিবার ভোরে সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎ​ক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ভালুকার ভরাডোবার হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মারুফুল হক বলেন, বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেলে চারজন মারা যান।

এআই