১০ সেপ্টেম্বর, ৩.৩০ মি: বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যলয়ের সুফিয়া কামাল মিলনায়তনে “জেন্ডার,নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন” বিষয়ক ৫ম ব্যাচের ত্রৈমাসিক সার্টিফিকেট কোর্স শুরু হতে হচ্ছে। কোর্সটি ৭ জানুয়ারি,২০১৫ পর্যন্ত চলবে।

প্রতি সপ্তাহের বৃহঃস্পতি ও শনিবার(০২ দিন)বিকাল ৩.৩০ হতে ৬.৩০ মি: পর্যন্ত ক্লাশ হবে। কোর্স শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সিপিডি ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকগণ, আইন বিশেষজ্ঞ ও মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে বিভিন্ন সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার কর্মকর্তা, প্রকৌশলী, গবেষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

এমএ/এসএইচ