নোয়াখালী জেলা শহর মাইজদীতে সরকারি জায়গায় স্থাপিত অবৈধ পৌর ড্রিমপার্ক গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
রোববার আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এ সময় জায়গাটির মালিক নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একিউএম শাহজালাল মজুমদার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমর দাস জানান, সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপিত পার্কটি সম্পুর্ন বেআইনি বিধায় তা অপসারণ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে আলিফ ডেভেলপার প্রোপাটিজ কোম্পানী শহীদ মিনার, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও বৈশাখী মেলা প্রাঙ্গণে সরকারি জায়গা দখলে নিয়ে বাণিজ্যিক ড্রিম পার্কের নির্মাণ কাজ শুরু করে। এর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠে জেলার নাগরিক সমাজ। এরই প্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান।
এমআিইএস





