ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১১ মে) গভীর রাতে উপজেলার দশদোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার আইয়ূবপুর গ্রামের মৃত জিলানীর ছেলে মো. নূরে আলম (৩২) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দামদরোদী গ্রামের নিরঞ্জন দাসের ছেলে রনি দাস (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, দশদোনা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চালক নূরে আলম নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটারসাইকেল চালক মারা যান এবং আহত রনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে উপজেলার ফেরিঘাট এলাকায় সেও মারা যায়।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দেওয়ায় সকালে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিএস





