পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে তথ্যপ্রযুক্তিগত দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কোনো বিকল্প নেই। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোকে নতুনভাবে সাজানোর ওপর গুরুত্ব দিতে হবে। জনগণের বৃহত্তর সুবিধা এবং ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইনসহ অন্যান্য আধুনিক প্রযুক্তির প্রচলন করতে হবে।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বছরে গড়ে সাত লাখের বেশি মানুষকে সেবা দিয়ে থাকে। এই সেবাগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে নেয়া হলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিজিটাল আর্কাইভ এবং ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাববিষয়ক সভায় তিনি এ কথা বলেন।
এবিএস





