পিরোজপুর জিয়ানগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। কালাইয়া গ্রামের মাছুম মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (২) গতকাল (শুক্রবার) সকালে তার মা রিমি আক্তার মোবাইল সারার জন্য ইন্দুরকানী বাজরে এলে তার ছোট বোনের কাছে ফাহিমকে রেখে যায়। ছোট বোন স্টার জলসায় কিরন মালা দেখতে থাকায় শিশু ফাহিম খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়।

টিভি দেখার পর, ফাহিমকে না পেয়ে খুজতে গেলে পুকুরে ফাহিমের লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে শিশুটিকে মৃত ঘোষনা করে ডাক্তার।

উল্লেখ্য শিশুটি মাছুম মাতুব্বরের ও রিমি আক্তারের প্রথম সন্তান,ফাহিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এসএম/ কেফায়েত