গাইবান্ধার সাদুল্যাপুরে মোস্তাফিজার রহমান (৪৭) নামে এক রিকশাভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ সেপ্টেম্বের) রাত আটটার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোস্তাফিজার রহমান উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের মফিজল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার গাছুরবাজার থেকে ভাতগ্রামে যাচ্ছিলেন মোস্তাফিজার রহমান। পথে ফারাজিপাড়া এলাকায় যাত্রীবেশী দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মোস্তাফিজারকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএনজে