টানা ৬দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানী রপ্তানী বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানী রপ্তানী চালু হয়েছে।
আমদানী রপ্তানী চালু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে উভয় বন্দর এলাকায়।
ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরার কারণে ভারতে ২৭ সেপ্টম্বর থেকে ১লা অক্টোবর সরকারী ছুটি থাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানী রপ্তানী বন্ধ ছিল।
আর ২ অক্টোবর অফিসে লোকবল সংকটের কারণে আমদানী রপ্তানী চালু হয়নি। ৬ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানী রপ্তানী পুনরায় চালু হয়েছে।
বেনাপোল চেকপোষ্ট কাষ্টম কার্গো অফিসার গোলাম মাওলা জানান, টানা ৬ দিন পর আজ সকাল থকে বেনাপোল - পেট্রাপোল বন্দর দিয়ে আমদানী- রপ্তানী চালু হয়েছে। আমদানী রপ্তানী চালু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে দু’দেশের বন্দর এলাকায়।
নাসির/জেড





