রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ ও ৮ জন উপসর্গ নিয়ে এবং ৩ জন করোনা নেগেটিভ নিয়ে মারা যায়।

আজ (০৫ আগস্ট) বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার ৩ জন করে, নওগাঁ ও কুষ্টিয়ার ১ জন করে রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৯ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৯১জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১৯৩টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৩ দশমিক ৭১শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জের ১৮৩ নমুনায় ৩২ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ১৭ দশমিক ৪৮ শতাংশ।

এমবি