ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ তিন হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। এদের মধ্যে দুইজন হাসপাতালের নতুন ভবন ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

বৃহস্পতিবার (১২ মে) কেন্দ্রীয় কারাগারে হাজতি হারুন অর রশিদ (৪৫) অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বিকেল সাড়ে ৫টায় হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন হাফিজুলকে (৬০) বিকেল সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে বেলা সাড়ে ১১টায় হাজতি আলমগীর (৩০) মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী জাকারিয়া জানান, তিনজন হাজতি মারা গেছেন। এদের মধ্যে দুইজন কারারক্ষী প্রহরায় চিকিৎসাধীন ছিলেন।

তবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি জাকারিয়া।

ওএফ