মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে অজ্ঞাত এক কিশোর (১৪) নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সদর উপজেলার মুলজানে এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ৯ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এসএ





