এবার কম্বল নয় বিতরণ করলেন শিশুদের মাঝে জ্যাকেট। রংপুর থেকে স্পৃহা একটি ফেসবুক ভিত্তিক সেচ্ছাসেবকমুলক সংগঠন-এর উদ্যোগে দিনাজপুর স্টেশন ক্লাব প্রাঙ্গনে শুক্রবার দিনাজপুরের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ জ্যাকেট বিতরণ করা হয়।
শুধু দিনাজপুরের নয় এই সংগঠনটি দেশের বিভিন্ন জেলায় প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ করে থাকেন। এ সময় প্রধান অতিথি ছিলেন পাবনা সুইটের স্বত্বাধিকারী শ্যামল দত্ত। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজকের প্রতিভার সম্পাদক আবু সাইদ কুমার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পৃহা’র উপদেষ্টা এনামুল হক বাচ্চু, মাহবুবুর বারেক, সহ-প্রতিষ্ঠাতা ইহতিশাম চৌধুরী, মেসবা উল হক, তাহমিদ হোসেন, কৌশিক কুমার, মাহবুবুর রহমান, জাহির হোসেন, সদস হাসিব নোমান, নাদিয়া লিয়া, আমিনা শাহরিন প্রমুখ।
এএইচ





