চলমান সিএনজি অটোরিকশা ধর্মঘট স্থগিত করা হয়েছে। ৭ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক ঐক্য পরিষদ ৯ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিত করে।
ঢাকা মহানগর সিএনজি মালিক অটোরিকশা মালিক ঐক্য পরিষদের সদস্য সচিব এটিএম নাজমুল হাসান বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিআরটিএ কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৯ জুন পর্যন্ত সিএনজি অটোরিকশার ধর্মঘট স্থগিত করা হয়েছে। দাবি পূরণ না হলে ১০ জুন থেকে আবার আন্দোলন শুরু হবে বলে জানান।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]