নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে বাবা ও ছেলে খুন হয়েছেন। নিহতরা হলেন- বাবা আছিরউদ্দিন (৫৫) ও আশরাফুল ইসলাম (৩২)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রাতে পারিবারিক কলহের জের ধরে ছেলে আশরাফুল বাবা আছিরউদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পরিবারের লোকজন আশরাফুলকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। সকাল ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এমবি





