কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার সাগর থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘আল্লাহর দান’ নামে একটি মাছধরা ট্রলার তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক পাচারকারীরা সবাই চট্টগ্রামের গহীরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় নাম জানা যায়নি।

কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও বোটের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা।

কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডারের পক্ষে লে. কমান্ডার বিএন এম দুরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

কেএইচ