সারাদেশের মতো ১ ফেব্রুয়ারি বুধবার নড়াইলে অনুষ্ঠিত হিন্দু ধর্মের অনুসারীদের কাছে মা সরস্বতী শিক্ষার দেবী। তাদের বিশ্বাস, ভক্তির মাধ্যমে তাকে তুষ্ট করতে পারলে কেবল তিনি শিক্ষার্থীদের জ্ঞান দান করেন।

উচ্চ শিক্ষা লাভ ও ভালো ফলাফল সম্ভব কেবল শিক্ষার দেবী সরস্বতীর মনোবাসনা পূর্ণর মাধ্যমে। হিন্দু শিক্ষার্থী পরিবারগুলো প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করে থাকেন।

আদিকাল থেকে শিক্ষার্থীরা উপবাস থেকে পূজার পর পুরোহিতের সঙ্গে মন্ত্র পড়ে অঞ্জলি প্রদান করেন। এ সময় কৃপা লাভের আশায় শিক্ষার্থীরা সরস্বতী দেবীর পায়ে শ্রদ্ধা-ভক্তিভরে প্রণাম নিবেদন করেন। সারাদেশের মতো ১ ফেব্রুয়ারি বুধবার নড়াইলে অনুষ্ঠিত হচ্ছে এ পূজা।

এ বছর নড়াইল জেলায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক আয়োজনে সরস্বতী পূজার প্রস্তুতি চলছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে পূজা উপলক্ষে সরবরাহ করতে তৈরি হচ্ছে সরস্বতী প্রতিমা। নড়াইল জেলায় শহরতলীর গ্রামের প্রতিমা শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন। কেউ শেষ সময়ে দো-মাটির পর ফিনিশিংয়ের কাজ করছেন। আবার কেউ শুরু করেছেন রঙের কাজ।

প্রতিমা শিল্পীরা জানান, এ বছর তিনি ৮০টি প্রতিমার অর্ডার পেয়েছেন। পাশাপাশি সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির জন্য ছোট আকারের ২৫-৩০টি প্রতিমা তৈরি করেছেন। শহরের নড়াইল সরকারি কলেজ থেকে শুরু করে বড় শিক্ষা প্রতিষ্ঠান তার কাছে প্রতিমার অর্ডার দিয়েছে।

এমনকী নড়াইল জেলা থেকে তার কাছে প্রতিমার অর্ডার এসেছে। তিনি ৩৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অর্ডারি প্রতিমা তৈরি করছেন। জানান, তিনি ছোট-বড় শতাধিক প্রতিমা তৈরি করছেন। ৬০টি প্রতিমার অর্ডার রয়েছে। বাকি প্রতিমা তিনি চলতি ক্রেতাদের কাছে বিক্রি করবেন বলে জানান।

প্রতিমা শিল্পী অপূর্ব জানান, তিনি সারা বছর প্রতিমা তৈরি করেন। তবে সরস্বতী পূজার প্রতিমা তৈরি তার কাজের মূল মৌসুম। এ বছর তিনি দেড়শ’ প্রতিমা বানিয়েছেন। ৭০টি প্রতিমার অর্ডার হয়েছে। প্রতিদিনই লোক আসছে প্রতিমার অর্ডার দিতে। তিনি জানান, যত প্রতিমাই তৈরি করেন না কেন সবই বিক্রি হয়ে যাবে।

‘তবে প্রতিমা তৈরিতে যে শ্রম তাতে তাদের লাভ হয় না’ বলে আক্ষেপ করেন এই শিল্পী। সৌুম বলেন, ‘৫০ বছর ধরে এ কাজের সাথে জড়িত হয়ে শুধু খেয়ে পরে বেঁচে আছি।’নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিকে সেন জানান, রতডাঙ্গা গ্রামের শিল্পীদের হাতের কাজ দেখলেই বোঝা যায় বাংলাদেশের মৃৎশিল্প কতটা সমৃদ্ধ।

তাদের মেধা ও অপূর্ব হাতের কাজ প্রতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত শিল্পীদের চেয়ে কোনো অংশে কম নয়। তিনি সরকারের প্রতি গ্রামীণ মৃৎশিল্পীদের পৃষ্ঠপোষকতা দাবি করেন। নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক একে কুণ্ডু জানান, নড়াইল জেলায় কমপক্ষে ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা হচ্ছে। আর পারিবারিকভাবে নড়াইল জেলায় এ পূজার সংখ্যা কয়েক হাজার।

উজ্জ্বল/এমএনজে