কক্সবাজার শহরের নতুন জেল গেট থেকে দেশি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজসহ আবুল কাশেম (১৯) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রোববার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটক আবুল কাশেম একই এলাকার নুরুল আলমের ছেলে। তিনি শহরের চিহ্নিত সন্ত্রাসী হাসনাত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।

কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, আবুল কাশেমসহ হাসনাত বাহিনীর দুই সদস্য রাতে একটি মেয়েকে অপহরণের প্রস্তুতি নিচ্ছিলেন।

খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আবুল কাশেমকে অস্ত্র ও কার্তুজসহ আটক করা হয়। তবে এসময় তার সহযোগী পালিয়ে যায়।

আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

এসএইচ