মৌলভীবাজারে পিংকি আক্তার (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পিংকি উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী।

পিংকির চাচাতো ভাই আবু সুফিয়ান জানান, রাতে পিংকিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনার পর থেকে হোসেন মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

শেরপুর ফাঁড়ি থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, পিংকির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা সনাক্ত করতে মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় মামলার প্রস্তুতি চলেছে।

এমই