প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জন মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৪১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

আজ (১৪ মে) বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে ২৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও এক হাজার ৪১ জন ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৮৬৩ জনে।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।