বাহুবলের জাইরা গ্রামে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।এর মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

আজ মঙ্গলবার দুপুরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড গুলি (রাবার বুলেট) করেছে বলে জানা গেছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, উপজেলার জাইরা গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুল হান্নান সোমবার দুপুরে পুকুরপাড়ে টাকা রেখে গোসল করতে পুকুরে নামেন।

গোসল শেষ করে তিনি সেখানে ওই টাকা আর পাননি।

এসময় পুকুর পাড়ে বসা একই গ্রামের মাদ্রাসা ছাত্র আব্দুল হান্নান এই টাকা নিয়ে যায় বলে মাদ্রাসা শিক্ষক দাবি করেন। মঙ্গলবার সকালে ওই ছাত্র মাদ্রাসায় গেলে শিক্ষক তাকে বেদড়ক মারধর করে।

এ ঘটনা এলাকায় জানাজানি হলে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহতরা বাহুবল উপজেলা সদর হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানান সংশ্লিষ্ট থানার ওসি।


এসএম