কুমিল্লার দেবিদ্বারে অস্ত্রসহ এক শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ সোহেল আহমেদ'র নেতৃত্বে পুলিশের একটি ফোর্স অভিযান চালিয়ে ইউসুফ কে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় কয়েকজন ডাকাত একটি সিএনজি যোগে অস্ত্রশস্ত্র নিয়ে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে প্রবেশ করছে এমন তথ্যের ভিত্তিতে (এস.আই) মোঃ সোহেল আহমেদ একদল পুলিশ ও স্থানীয়দের সহায়তা ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের আঃ রহমানের বাড়ীর উঠানে পৌঁছামাত্র ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ মো: ইউসুফ কে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক করে।

14520558_1193225027382532_4465876321157420762_n

বাকিদের ধাওয়া করে আটক করতে পারিনি। পরে তার দেহ তল্লাশী করে তার কোমরের পিছনে লুঙ্গির সহিত গোঁজা অবস্থায় একটি দেশীয় প্রযুক্তির লোহার তৈরি পাইপ গানসহ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি রামদা, একটি লোহার তৈরি ছুরি উদ্ধার করে। ডাকাত ইউসুফ (৩৫) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের (আড়াই বাড়ী) মৃত দুধ মিয়ার পুত্র। তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় চুরি, ডাকাতি চেষ্টাসহ ৩ টি মামলা আছে।

দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মোঃ সোহেল আহমেদ উক্ত ঘটনায় বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

এসএ