বরিশাল মেঘনা নদীতে ডাকাতিকালে ৫ জল-দস্যুকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ডাকাতদের কাছ থেকে ১০টি রামদা ও ট্রলার ও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার হিজলা ধুলখোলা এলাকার নৌ-পথে ডাকাতি কালে আটক হয়। আটক ডাকাতরা হলো লোকমান হাওলাদার, মনির হোসেন, মো. নাজিম, বাবুল হাওলাদার , আলাউদ্দিন হাওলাদার এরা সবাই মেহেন্দিগঞ্জ উপজেলার হাবিবপুর গ্রামের বাসিন্দা।

হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন জানান, রাত সাড়ে ৮টার দিকে ধুলখোলা ইউনিয়নের মেঘনা নদীতে ৩টি বালুবাহী জাহাজে আটককৃত ডাকাতদল হামলা চালিয়ে জাহাজের স্টাফদের মারধর করে তাদের কাছ থেকে টাকা পয়সা লুট কওে নিয়ে যান।

ওই সময় জাহাজের স্টাফরা মোবাইল ফোনে স্থানীয়দের স্পিডবোট নিয়ে ধাওয়া করে ডাকাতদেও আটক করে।

হিজলা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার জানান, ডাকাতদের গনধোলাই দিয়ে আমাদেও কাছে হস্তান্তর করেছে।তাদেও বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা করেছি।

এসএইচ