ইসলামী ছাত্র শিবিরের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে একটি র্যালী শুরু হয়ে বোর্ডবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবির গাজীপুর মহানগরী সভাপতি ইশমাম আব্দুল্লাহর নেতৃত্বে উক্ত র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় মানবউন্নয়ন সম্পাদক শরীফুল ইসলাম, গাজীপুর মহানগরী সেক্রেটারী মিজানুর রহমান, জেলা সভাপতি গোলাম কিবরিয়া, জামায়াত নেতা মোস্তাক আহমদ প্রমুখ।
উল্লেখ্য আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন, এ লক্ষ উদ্দেশ্যকে সামনে রেখে ১৯৭৭ সালে ৬ ফেব্রুয়ারীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ হতে মাত্র ৬ জনকে নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়। আজ ইসলামী ছাত্র শিবিরের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
কিবরিয়া/ মাহমুদ





