রাঙামাটির কাউখালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই ব্যক্তির নাম ফজল হক (৫০)।
শনিবার তাকে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে যায় । তার গ্রামের বাড়ি রাউজানের আলিরখীল এলাকায়। ব্যবসায়িক কাজে তিনি রাঙামাটি গিয়েছিলেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক জাহাঙ্গির আলম জানান, কে বা কারা ফজল হককে মেরে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এরপর দুপুর দেড়টার দিকে চমেকে আনার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এমবি





