কুমিল্লার বুড়িচং উপজেলার নিশ্চিন্তপুর সুজন পেট্রোল পাম্পের সামনে বাসচাপায় এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপারের নাম জাকির হোসেন (২৮) বলে জানা যায়।
বুধবার দুপুর একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন জেলার লাকসাম উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে মহাসড়কের নিশ্চিন্তপুরে রাস্তা পার হতে গেলে একটি বাস জাকিরকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে রেখেছে।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএইচ





