রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারালে দুই নারী পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজের ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, 'রাজারবাগ পুলিশ লাইনস থেকে পুলিশ সদস্যদের নিয়ে একটি পিকাপ প্রধানমন্ত্রী কার্যালয়ে যাচ্ছিলেন। শাহবাগ এলাকায় গাড়িটি আসার পর হঠাৎ করে ব্রেক করতে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খায়। এ সময় কয়েকজন নারী পুলিশ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়।'

পুলিশ হাসপাতালে চিকিৎসা শেষে অন্যদের রিলিজ দেওয়া হলেও আয়েশা (২৫) ও শাহানা (২৭) নামের দুই নারী পুলিশ সদস্যকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এআই