টঙ্গীর তুরাগতীরে শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের এই ইজতেমা শেষ হবে।

দ্বিতীয় পর্বের শুরুতে মুসল্লিদের উদ্দেশে আমবয়ান করছেন ভারতের মাওলানা শামীম। বাংলাদেশের মাওলানা নুরুর রহমান তা বাংলায় তর্জমা করছেন।

ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করবেন মুসল্লিরা। বিশ্ব ইজতেমার এ পর্বে অংশ নিতে ১৭টি জেলার পাশাপাশি বিদেশের মুসল্লিরা বৃহস্পতিবার ভোর থেকে ইজতেমার ময়দানে নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিতে শুরু করেন।

ইজতেমার দ্বিতীয় পর্বে ঢাকা, মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন।

প্রথম পর্বে নেয়া সব প্রস্তুতি দ্বিতীয় পর্বেও বহাল রয়েছে। ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম দিকে বিদেশী মুসল্লিদের জন্য বিশেষ আবাসনব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

ইজতেমার প্রথম পর্ব শুরু হয় ১৩ জানুয়ারি শুক্রবার। এরপর ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে প্রথম পর্বের সমাপ্তি হয়।

এআই