হিমালয়ের হিম বাতাসের কারণে আবারও দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় দেশের বেশ কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টির আভাসও।
আবহাওয়াবিদরা বলছেন, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নামতে পারে বৃষ্টি। ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, খুলনা, বরিশাল অঞ্চলে গুঁড়িগুঁড়ি বা হালকা আকারে বৃষ্টি পড়তে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
তেঁতুলিয়াতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
এএস





