রাজধানীর কাকরাইলে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে অবরোধকারীরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছুক্ষণ পর কাকরাইল মোড় থেকে মসজিদ অভিমুখী সড়কে এ অগ্নিসংযোগ করা হয়।
তবে, এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।
গত ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ায় এবং গুলশান কার্যালয়ে তাকে ‘অবরুদ্ধ’ করে রাখায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন। এই অবরোধই পালন করে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
এসএইচ





