পাবনার সুজানগরে বজ্রপাতে দুইজন স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রানীনগর ইউনিয়নের বাঘুলপুর, আহম্মদপুর ইউনিয়নের সোনাতলা ও দণি চর গ্রামের বেশ কিছু মানুষ বিভিন্ন কাজ শেষে বাড়ি ফেরার পথে ঝড়-বৃষ্টির কবলে পড়ে।
এ সময় বজ্রপাতে বাঘুলপুর গ্রামের ময়েন উদ্দীন (৬৫), তার নাত্নী সপ্তম শ্রেণির ছাত্রী রেখা খাতুন (১৪), সোনাতলা গ্রামের ইউছুপ শেখের ছেলে ৮ম শ্রেণির ছাত্র হিরা (১৬) ও দণি চর গ্রামের শহীদুর রহমান (৫০) মারা যায়।
এআই





