রাজশাহী নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব হোসেন (২৪) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তিনি পবার দারুসা এলাকার আসলামের ছেলে।
শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিপ্লব রেলস্টেশন এলাকার বাগদারপাড়া এলাকার নুরুল ইসলামের গ্যারেজে রাখা অটোরিকশাটি আনতে যান।
এসময় বিদ্যুতের লাইন খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমকে





