লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ন ওষুধ বিক্রি এবং ডাক্তারি সনদ না থাকার অভিযোগে ভোলার চরফ্যাশনে ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও দুই চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৯জুলাই) ভ্রাম্যমান আদালতের নির্বহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার এ জরিমানা আদায় করেন।

জরিমানা আদায়কৃত ডায়াগনস্টিকগুলোর মধ্যে নিউরন ডায়াগনস্টিকের ২৫ হাজার, নিরাময় ডায়াগনস্টিকে ৫০ হাজার এবং শুভ ডায়াগনস্টিকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লুৎফর রহমান ও মিজানুর রহমান নামে দুই পল্লী চিকিৎসকে মধ্যে মিজানের ৩০ হাজার এবং লুৎফর রহমান এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৮) ডিএডি মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, র‌্যাবের একটি দল নিয়ে ভ্রাম্যমান আদালতের একটি টিম ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা সদরের ৩টি ডায়াগনস্টিকে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসব ডায়াগনস্টিকে মালিকররা বৈধ লাইসেন্স দেখাতে পারেনি এবং মেয়াদ উত্তীর্ন ওষুধের সেম্পল পাওয়া গেছে।

অন্যদিকে দুটি ওষুধের ফার্মেন্সিতে অভিযান চালিয়ে ডাক্তারি সনদ না থাকাসহ অশ্ব,চর্মসহ নানা ধরনের ভুয়া চিকিৎসা দেয়ার অভিযোগের প্রমান পাওয়ায় দুই চিকাৎসকের জরিমানা করা হয়। দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে বলেও জানান তিনি।

শাহীন/জারিফ