বাগেরহাটের মোল্লাহাটে হাতির আক্রমণে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে মোল্লাহাট উপজেলার কাহালপুর ও মোল্লাহাট ব্রিজের নিচেসহ তিনটি পৃথক স্থানে এই ঘটনা ঘটে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আলম জানান, সকালে একটি হাতি নিয়ে দুই মাহুত মোল্লাহাট ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ হাতিটি দৌড় শুরু করে। এ সময় হাতির পায়ের নিচে পড়ে এক নারী নিহত হয়। এরপর হাতিটি দৌড়াতে থাকে এবং পরপর দুটি স্থানে আরো দুই ব্যক্তিকে আক্রমণ করে। পরে ওই দুই ব্যক্তিও মারা যায়। নিহতদের মধ্যে মিজানুর রহমান নামের এক ব্যক্তির নাম পাওয়া গেছে। বাকীদের নাম পাওয়া যায়নি।

ইআর