বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটায় রাজশাহী মাদ্রাসা মাঠের পাশে ঈদগাহ রোডে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ সমাবেশ শুরু হয়।
তবে মিজানুর রহমান নামের এক যুবক বলেন, তিনি তানোর থেকে ব্যক্তিগত কাজে রাজশাহী আসছিলেন। বাস যাচ্ছে না দেখে তিনি তানোর থানার সামনে থেকে প্রথমে সিএনজিচালিত একটি অটোরিকশায় উঠতে চাচ্ছিলেন।
তখন পুলিশ স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালকদের রাজশাহীর ট্রিপ বাতিল করতে বলে। চালকেরা রাজশাহী যেতে অপারগতা প্রকাশ করেন। তখন তিনি নওগাঁর চৌবাড়িয়া থেকে রাজশাহীগামী সিএনজিচালিত অটোরিকশায় উঠে পড়েন। পবায় পৌঁছানোর পর পুলিশ অটোরিকশাটি আটকে দেয়।
যাত্রীদের পরিচয় জানতে চায়। কী কাজে রাজশাহীতে যাচ্ছেন, জানার পর ছেড়ে দেন। এরপর রাজশাহী নগরের আমচত্বরে আবার টহল পুলিশের জেরার মুখে পড়তে হয় তাঁকে।
সমাবেশ কেন্দ্র করে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।স্থলের প্রবেশ পথে কঠোর নিরাপত্তার বলয় দেখা গেছে।
সকল বাধা উপেক্ষা করে সমাবেশ শুরু আগে বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগানে স্লোগানে বিভিন্ন ব্যানার নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন।
সমাবেশে বিএনপি মহাসচিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হোসেন মাহমুদ টুকু, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, চেয়ারপাসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখবেন।
এএস





