দিনাজপুরের বিরমাপুর থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলেজ বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাবনা জেলার আতাইকুলা উপজেলার সরাডাঙ্গি গ্রামের আব্দুল করিম শেখের ছেলে ইমরান হোসেন (৩২), একই এলাকার পুষ্পপাড়া গ্রামের অমিত খাঁর ছেলে কামাল হোসেন কানু (২৪), মধুপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২৮) এবং ঈশ্বরদী উপজেলার দিঘা গ্রামের মৃত আফসার সরদারের ছেলে আইনুল হক (৩৩)।

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. সিদ্দিক হোসেন জানান, উপজেলার কলেজ বাজার এলাকায় একটি মাইক্রোবাসকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় পুলিশ মাইক্রোবাসটি আটক করে। পরে তাতে তল্লাশি চালিয়ে দুইটি পিস্তল, গুলিভর্তি চারটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসসহ চার ডাকাতকে আটক করা হয়।

বিরামপুর থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত)শাকিলাপারভীনঅস্ত্রসহ ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ