লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির ও হাতীবান্ধা মডেল কলেজের অধ্যক্ষ ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার বাস স্ট্যান্ড এলাকা থেকে দুনীর্তি দমন কমিশনের একটি মামলায় তাকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি উমর ফারুক জানান, জামায়াত নেতা ইউনুস আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি প্রতারণার মামলা রয়েছে। ওই মামলায় তার নামে গ্রেফতারী প্ররোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, জামায়াত নেতা ইউনুস আলী জেলার হাতীবান্ধা উপজেলায় জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী ছিলেন। এ ছাড়া হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের সহকারী অধ্যপকের দায়িত্বে আছেন।
নুরনবী সরকার/এসএম





