প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আমাদের দায়িত্ব হবে সে লক্ষ্যে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা। তাহলেই তাঁর বিদেহী আত্মা শান্তি পাবে।’

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বর্ধিত ভবন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।

প্রধান বিচাপতি বলেন, প্রধান বিচারপতি বলেন, ‘আজ শোকবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে পরিবার-পরিজনসহ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন স্বাধীন বাংলাদেশের স্থপতি। এটি ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অশ্রুভেজা কলঙ্কময় রাত।’

এটা ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অশ্রুভেজা কলংকময় রাত। বাঙালি জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় তার শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে।’ জাতির পিতার স্বপ্ন-প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এবারের রক্তদান কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যেই অনেকেই রক্তদান করেন।

এএস