পর্যটন নগরী সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় এখন সমুদ্র সৈকতে টানা কয়েক দিনের ঈদের ছুটিতে হাজার হাজার পর্যটকদের মিলন মেলা বইছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে র্দীঘ ছুটি পেয়ে সারিতে সারিতে পর্যটকরা নৈসর্গীক দর্শনীয় স্পট দেখার জন্য পাড়ি দিয়েছে কুয়াকাটায় ।

হাসি ফুটে উঠেছে ট্যুরিজম ব্যবসায়ীদের মানে। আগের তুলনায় রাস্তা ঘাট ও ব্রীজ ভালো হওয়ায় এ ঈদে লাখ লাখ পর্যটক হওয়ার সম্ববনা রয়েছে বলে জানান হোটেল মোটেল ওর্নাস এ্যাসেশিওসোন কর্মকর্তরা। পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বে থাকা কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ প্রতিটি পয়েন্টে একটি করে টিম টহলে রয়েছে।

২১ জুলাই সোমবার সমুদ্র সৈকত ও বিভিন্ন স্পট ঘুরে দেখাগেছে, কুয়াকাটা বর্ষা মৌশুমের পর্যট দের আনাগোনা কম থাকলেও ঈদের ছুটি পেয়ে দেশে বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার ভ্রমন পিপাসুর পদচারনায় মুখরিত গোটা সী-বিচসহ দর্শনীয় স্পটগুলোতে।

ঈদুল ফিতরকে সামনে রেখে কুয়াকাটা ট্যুরিস্ট সেবকরা ব্যাপক প্রস্তুতি হাতে দেখা গেছে। হোটেল গুলো রংলেপ, নারিকেল বাগান, গাড়ি র্পাকিং, সী-বীচ ছাতা বেঞ্চ, ট্যুরিস্ট বোট, ইকো পার্কসহ নববধু রুপে সাজিয়ে রেখেছে তারা।

ঈদের দ্বিতীয়-তৃতীয় দিন ঐসব স্পটগুলোতে ভ্রমন পিপাসুদের কানায় কানায় ভরে গেছে। হোটেল সৈকতে মালিক জিয়া উদ্দিন শেখ জানান আমার হোটেলে আগামি সাত দিনের আগাম বুকিং রয়েছে কোন রুম খালী নেই। একই অবস্থা প্রায় শতাধিক আবাসিক হোটেল গুলোর।

মার্কেট গুলিতে পর্যটকদের কেনাকাটায় ভীর দেখা গেছে চোখে পড়ার মত। এছাড়াও গঙ্গামতি লেগ ইকোর্পাক,লেবুরবন,শুটকি পল্লী, আদীবাসি রাখাইন পল্লী,ঝাউবন,ম্যানগ্রোপ ফাতরার বন ও এশিয়া মহদেশের মধ্যে সর্ববৃহৎ মিস্ত্রী পাড়া সিমা বৌদ্ধবিহার ট্যুরিস্ট স্পট গুলোতে অসংখ্য পর্যটক আনাগোনা দেখা গেছে।

পর্যটক নিরাপত্তা দায়ীত্বে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন, এএসপি ফসিউর রহমান মানবজমিনকে জানান,ঈদ উপলক্ষে সাতদিন আগে থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। কুয়াকাটার প্রতিটি দর্শনীয় স্পট গুলোতে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে সমুদ্র সৈকতে মাইক দিয়ে সর্তক সংকেত দিয়ে যাচ্ছি যাতে কোন দূর্ঘটনা না ঘটে।

এআই/