‘ধানের শীষে’ ভোট দেয়ায় নোয়াখালীর সুবর্ণচরে ৪ সন্তানের মা’কে গণধর্ষণের ঘটনার মামলায় ৭নং আসামি আবুল (৪০)-কে তার স্ত্রীর সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।

এই নিয়ে মামলার এজাহারভুক্ত ও ঘটনায় জড়িত থাকায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৭ জনের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

যদিও চার সন্তানের জননীর অভিযোগ ছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০/১২ নেতাকর্মী মিলে একাদশ সংশদ নির্বাচনের দিন রাতে গণধর্ষণ করে।

রোববার (০৬ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আবুল মধ্যবাগ্যা গ্রামের সেরু মিয়ার ছেলে।  

চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, রোববার বিকেল ৫টার দিকে চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজার এলাকায় আবুলের স্ত্রী স্থানীয়দের সহযোগিতায় আবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে ‘ধানের শীষে’ ভোট দেওয়া নিয়ে বাকবির্তকের জের ধরে দরজা ভেঙে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামেভিকটিমের ঘরে প্রবেশ করে স্থানীয় সাবেক ইউপি সদস্য রুহুল আমিন বাহিনীর সদস্য সহেল, স্বপন, চৌধুরী, বেচুসহ ১০ জন।

এসময় তারা ঘরে ভাঙচুর করে ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিনকে মারধর ও ৪ সন্তানকে বেঁধে রেখে ভিকটিমকে উঠানে নিয়ে কাপড় দিয়ে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ ও হত্যা চেষ্টা করে। পরে এই ঘটনায় ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। 

এমবি