ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বরিশাল আদালত।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান বরিবার দুপুর ২টায় এ আদেশ দেন।

মামলার বাদী এ্যাডভোকেট মো. সাইফুল আলম ফুয়াদ জানান, ১ অক্টোবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করলে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালত লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করলে তা ফেরত আসে।

তিনি আরও জানান, রবিবার মামলার নির্ধারিত তারিখ ছিল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার পরবর্তী তারিখ ১৬ মার্চ বলে জানান সাইফুল ইসলাম।

এমকে