মাগুরা সদর থানার সাংদালক্ষীপুর গ্রামে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে আকিদুল ইসলাম (১৮) নামের এক বখাটে যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার সন্ধায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক এ কারাদণ্ডদেশ দেন।
মাগুরা থানার অফিসার ইন চার্জ জাহাঙ্গীর আলম জানান, সাংদালক্ষীপুর গ্রামের সাহাজাহান আলীর ছেলে আকিদুল একই গ্রামের এক স্কুল ছাত্রীকে প্রায়ই প্রেম নিবেদন করে যৌন হয়রানি করে আসছিলো।
সোমবার বিকালে ওই ছাত্রীকে উত্তোক্ত করার সময় স্থানীয় জনগণ আকিদুল ইসলামকে আটক করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্রেটের কাছে সোপর্দ করে। পরে সে নিজের অপরাধ স্বীকার করে।
এ ঘটনার পর বিজ্ঞ ম্যাজিট্রেট ওই যুবককে অপরাধি সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে মাগুরা কারাগারে প্রেরণ করেছেন।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





