পিরোজপুর মজনু ও রকেট নামে দুই প্রতারককে (জিনের বাদশা) আটকে করেছে ডিবি পুলিশ। সোমবার সন্ধ্যায় পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয় পিরোজপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানে নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম তাদেরকে আটক করে।
পুলিশ জানান, এরা নাজিরপুর উপজেলার জুগিয়া মালীখালী এলাকার বাসিন্দা তহুরা বেগমের সাথে দীর্ঘ দিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে জিনের বাদশা পরিচয়ে কথা বলে আসছিলেন। তার কাছ থেকে জিনের বাদশারা একটি সোনার মূর্তি দেবার কথা বলে ৬ লাখ ৫৫ হাজার টাকা হাতিয়ে নেন।
পরে টাকার বিনিময়ে আবার তাকে সোনার মূর্তি দেবার কথা বলেন। তিনি তাতে রাজি হলে তারা পিরোজপুরে আসে একটি বাক্সের ভিতরে কিছু বিস্কুট নিয়ে আসেন। তাদের কথা তহুরা বেগমের সন্দেহ হলে তার এক আত্মীয় পিরোজপুর ডিবি পুলিশকে জানায়। দুপুরে যখন তারা পিরোজপুর পুরাতন বাসষ্ট্যান্ডে লেনদেন করতে ছিলেন, তখন তাদেরকে আটক করা হয়। জিনের বাদশা মজনু শেখ ও রকেটে বাড়ি গাইবান্ধা জেলায়।
জেআই
জাতীয়
পিরোজপুরে দুই জিনের বাদশা আটক